
রাইজিং ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। বিভিন্ন অঞ্চলে একের পর এক হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
এই পরিস্থিতিতে গত ১৯ এপ্রিল তিন দিনের হিট অ্যালার্ট বা তাপপ্রবাহ সতর্কতা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা না কমায় সেই হিট অ্যালার্টের সময় আরও তিন দিন বাড়ানো হয়েছিল। এবার আবারও সারাদেশে বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক তাপপ্রবাহ নিয়ে জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস বলছে, আপাতত দেশজুড়ে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই। তবে অস্থায়ীভাবে দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বাগেরহাটে মোংলায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC