শনিবার ১৩ জুন, ২০২৬

দেবিদ্বার থানা পুলিশের অভিযানে ৬ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাইজিং কুমিল্লা ডেস্ক

দেবিদ্বার থানা পুলিশের অভিযানে ৬ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
দেবিদ্বার থানা পুলিশের অভিযানে ৬ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার/ছবি: সংগৃহীত

দেবিদ্বার থানা পুলিশের বিশেষ অভিযানে এক সাজা ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) দেবিদ্বার থানার একটি চৌকস টিম গাইবান্ধা জেলায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। অভিযানে এসআই অজয় চক্রবর্তী ও এসআই ফিরোজ নেতৃত্ব দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির নাম জাকির হোসেন। তিনি একাধিক মামলার সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। অভিযান শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জাকির হোসেনের বিরুদ্ধে আদালতের দেওয়া ৬ বছর ২ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১ কোটি ৭৭ লাখ টাকা জরিমানার আদেশ রয়েছে।

দেবিদ্বার থানা পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন