
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) ডিউটিরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেছেন।
তিনি বলেন, দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য।
এসপি আরও বলেন, "আপনাদের নিষ্ঠা, আন্তরিকতা ও সতর্কতাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপন সম্ভব।"
ব্রিফিং শেষে তিনি সকল সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শামীম কুদ্দুস ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC