
বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ঘুমন্ত স্বামী মামুন মিয়াকে (৩২) পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাতের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত স্ত্রী মমতা বেগম (২৫)।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে আদালতে জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস শনিবার বিকেলে মমতা বেগমকে হবিগঞ্জের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না রহমান তানিয়ার আদালতে হাজির করেন। পরে আদালত তার জবানবন্দি গ্রহণ করেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা বেগম দাবি করেন, বিয়ের পর থেকেই স্বামী মামুন মিয়া তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। নির্যাতনের প্রতিবাদ করলে তার ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হতো। এমনকি তাদের শিশুসন্তানকেও হত্যার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে স্বামীর এমন নির্যাতন সহ্য করতে না পেরে ক্ষুব্ধ ও অতিষ্ঠ হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে আদালতে স্বীকার করেন মমতা বেগম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC