
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন রবিবার (১৯ ফেব্রুয়ারি) লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত দ্য ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসের ৭৭তম আসরে হাজির হয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীপিকা সব্যসাচীর ডিজাইন করা একটি শিমারি গোল্ডেন শাড়িতে অসাধারণ দেখাচ্ছিলেন। চুলে খোঁপা, শাড়ির সাথে ম্যাচ করা স্লিভলেস ব্লাউজ - দীপিকার এই লুক সকলের মন কেড়ে নিয়েছে। তেমন একটা গয়না না পরেই তিনি তার সাবলীল সৌন্দর্য্য ফুটিয়ে তুলেছেন।
এবারের বাফটায় দীপিকা 'বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ' বিভাগে পুরস্কার প্রদানের দায়িত্ব পালন করেছেন। তার সাথে এই বিভাগে পুরস্কার দিয়েছেন বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহ্যাম, অভিনেত্রী কেট ব্ল্যানচেট, সংগীতশিল্পী দুয়া লিপা, 'এমিলি ইন প্যারিস' সিরিজের লিলি কলিন, 'ব্ল্যাক মিরর' সিরিজের হিমেশ প্যাটেল এবং ইদ্রিস এলবা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC