
বিনোদন ডেস্ক
শুক্রবার (৩ নভেম্বর) রাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে কে।
তবে এখন শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে অভিনেতার।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দীপঙ্করের স্ত্রী অভিনেত্রী দোলন রায়। তিনি বলেন, হঠাৎ সুগার ফল করেছিল। পরে দ্রুত হাসপাতালে ভর্তি করাই।
দোলন বলেন, শুক্রবার রাতে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু এখন অনেকটাই চিন্তামুক্ত। মনে হচ্ছে, কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেবে।
অনেকগুলো পরীক্ষা করতে দিয়েছে। সেগুলো করাতে হবে।
জানা গেছে, দীর্ঘ ২২ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর ২০২০ সালের জানুয়ারিতে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় রেজিস্ট্রি বিয়ে করেন দীপঙ্কর-দোলন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC