
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ মোস্তাক মিয়া নিজ কার্যালয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু করেছেন।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) দায়িত্ব গ্রহণের পরপরই তিনি জেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জেলা পরিষদ অফিস প্রাঙ্গন, অফিস সংলগ্ন স্টাফ কোয়ার্টার, জেলা পরিষদ সুপার মার্কেট, জেলা পরিষদ অডিটোরিয়াম এবং জেলা পরিষদ ডাকবাংলো ঘুরে দেখেন। এসব স্থাপনার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি সেগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দেন নবনিযুক্ত প্রশাসক। তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন, যাতে জেলা পরিষদের আওতাধীন সকল স্থাপনা এবং তৎসংলগ্ন স্থানসমূহ নিয়মিত পরিষ্কার রাখা হয় এবং কোথাও যেন পানি জমে না থাকে।
একই সঙ্গে তিনি নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং উপস্থিত কর্মকর্তাদের এ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC