
আজকে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়ন।
কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাত্রনেতা দীপ্ত দেবনাথ বলেন, আজকে স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ-বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ এবং সকলের জন্য একই ধারার বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষানীতি প্রণয়ন।
আজকে স্বাধীনতার এত যুগ পরেও বলতে হচ্ছে একাত্তরের শহিদদের স্বপ্নসাধ পূরণ হয়নি, শহিদরা যেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করেছিল ৩০লক্ষ মানুষের আত্মত্যাগ এবং ২লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে যেই স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের ইতিহাস অর্পিত দায়িত্ব।
স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন। আমরা স্বাধীনতা রক্ষা করতে জানি না। আমরা স্বাধীনতা দিবসে প্রত্যাশা করি একটি অসাম্প্রদায়িক ও শোষণ-বৈষম্যমুক্ত সমাজ। আজকের এদিনে একাত্তরের গণহত্যাকারীদের ও এদেশীয় দোসরদের বিচার চাই।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শ্রীকান্ত দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ মিয়াজী, সদস্য সাথী মজুমদার, তানিয়া আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।






