
কুমিল্লার দাউদকান্দিতে দুই ছিনতাইকারীকে আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের গৌরিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. রিপন (২২), গ্রাম মারুকা, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা এবং জুয়েল (১৯), গ্রাম কুটুম্বপুর, থানা চান্দিনা, জেলা কুমিল্লা।
পুলিশ জানায়, এক অটোরিকশা চালকের মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় গৌরিপুর বাজার এলাকায় দায়িত্বে থাকা দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









