বুধবার ২২ জুলাই, ২০২৬

দাউদকান্দিতে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

রাইজিং কুমিল্লা ডেস্ক

দাউদকান্দিতে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
দাউদকান্দিতে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার/ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতি মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাউদকান্দি উত্তর ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মো. সাইফুল ইসলাম (২৫) কদমতলী গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল লতিফের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন