
রাইজিং কুমিল্লা ডেস্ক
দাউদকান্দিতে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী বাজার ও বলদাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের সময় দুই ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান এবং দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল। তারা মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC