
রাইজিং কুমিল্লা ডেস্ক

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট উপদেষ্টা, সচিব এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি নির্বাচনের আগেই দেশবাসীর কাছে প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরা হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং পরিকল্পনার বিভিন্ন দিক দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মহাপরিকল্পনার বিভিন্ন কারিগরি ও বাস্তবায়ন বিষয় পর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি আট সদস্যবিশিষ্ট একটি পৃথক বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে।
আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ওই কমিটি তাদের সুপারিশ ও পর্যবেক্ষণ সম্বলিত প্রতিবেদন জমা দেবে বলে আশা প্রকাশ করেন পানিসম্পদমন্ত্রী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC