
রাইজিং ডেস্ক
তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।
আজ রোববার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন নওগাঁর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি চট্টগ্রামের বর্তমান ডিসি ফরিদা খানমের স্থলাভিষিক্ত হয়েছেন।
অন্যদিকে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন।
এছাড়া নওগাঁয় নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হক।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম ও নরসিংদীর দুই ডিসিকে বদলি করে নতুন দায়িত্বে পদায়নের বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।
নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা জেলা প্রশাসক পদে ধারাবাহিকভাবে রদবদল করছে সরকার। এর আগে গত ২৫ আগস্ট ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল।
সেসব জেলা হলো—পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC