
রাইজিং ডেস্ক
ভারতীয় তরুণকে এবার বাংলাদেশি এক তরুণী বয়কট করেছে। যুবকের দাবি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু তরুণীর পরিবারের দাবি সে তাকে ভুল বুঝিয়ে ভারতের নিয়ে যাবার চেষ্টা করেছে।
জানা গেছে, প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ইমরান (৩৪) নামে এক যুবক। শনিবার (৬ এপ্রিল) বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দী গ্রামে ইমদাদুল হাওলাদারে বাড়িতে আসেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, 'প্রায় দুই বছর আগে ইমরানের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় এক তরুণির। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।'
এদিকে শনিবার বিকেলে প্রেমিকার বাড়িতে আসেন ইমরান। সেটা জানতে পেরে তরুণিকে সরিয়ে দেয়ে তার পরিবার এবং ইমরানের সঙ্গে অসদাচরণ করে। কোনো উপায় না পেয়ে নিরাশ হয়ে নিজ দেশে ফিরে যান ইমরান।
এ বিষয়ে তরুণির বাবা অভিযোগ নাকচ করে বলেন, ‘আমার শ্যালিকা সৌদিতে থাকাকালীন তার মাধ্যমে ইমরান নামে ওই ভারতীয় যুবকের সঙ্গে আমাদের পরিচয় হয়। ইমরান আমাদের একটা ভিসা দেওয়ার কথা বলে। আমি ভালো হিন্দি বুঝতে না পারায় আমার মেয়ের সাথে ওর কথা হতো। কিন্তু প্রেমের সম্পর্ক ও টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা বলছে। আমার মেয়ে তাকে বয়কট করেছে।’
এ বিষয়ে ভারতীয় যুবক ইমরান জানান, ‘তরুণীর ছোট খালা ও আমি সৌদিতে চাকরি করেছি। সেই সুবাদে তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। তরুণীর পরিবারের সবাই জানতে এ বিষয়ে।’
ইমরান অভিযোগ করে জানান, ‘তরুণির পরিবার বিভিন্ন সময় আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে। এখানে আসার পর এখন সব অস্বীকার করছে। তারা আমার সঙ্গে প্রতারণা করেছে। তাই বাধ্য হয়ে নিজ দেশে ফিরে যাচ্ছি।’
এ বিষয়ে চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রসীদ বলেন, ফেসবুকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভারতীয় এক যুবক এলাকায় এসেছেন। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, করব।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC