
রাইজিং ডেস্ক
ঢাকা শহরের অভিভাবকহীন কুকুরের দায়িত্ব স্থানীয় সরকারের নেয়া উচিত বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৪’ উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, 'ভ্যাকসিন নিলে ২০৩০-এর মধ্যেই আমরা জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণ বা কমিয়ে আনতে পারবো। ‘কুকুর হতে সাবধান’, কোনো বাড়ির সামনে এমন কোনো সাইনবোর্ড থাকলে ব্যবস্থা নিতে হবে।'
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, যদি ৭০ শতাংশ ভ্যাকসিনের মাধ্যমে জলাতঙ্কের শক্ত রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করা যায়, তাহলে সেটি আমরা করব না কেন? কুকুর নিধনটা আমার কাছে কষ্টকর মনে হয়। এ ধরনের চিন্তাভাবনাও কারও থাকা উচিত নয়। একটি প্রাণকে হত্যা করা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। শুধু মানুষ নয়, সব ধরনের প্রাণির প্রতি ভালোবাসা থাকতে হবে।
উপদেষ্টা আরও বলেন, 'এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা বলতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু মানুষের স্বাস্থ্যের জন্যই নয়, তারা কাজ করবে প্রাণির স্বাস্থ্যেরও। কোনো প্রাণির স্বাস্থ্যের অবহেলা হওয়া উচিত না বলে মন্তব্য করেন তিনি।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC