
বাসস
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলির সঙ্গে দুদেশের সম্পর্ক জোরদার করার বিষয় বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয়।
আজ এক বার্তায় উল্লেখ করা হয়, বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর করার উপায়গুলো অন্বেষণ করেন এবং বাংলাদেশের অন্তর্বতী সরকারের অধীনে চলমান সংস্কার উদ্যোগের জন্য কানাডার সমর্থনের ওপর জোর দেন।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন এবং বহুপাক্ষিক সহযোগিতার বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মেলানি জোলি ক্রান্তিকালে বাংলাদেশকে সহায়তা করার জন্য কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং জলবায়ু অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বাড়াতে তার সরকারের আগ্রহের কথা জানান।
বৈঠকটি বাংলাদেশের এমন এক ক্রান্তিকালে অনুষ্ঠিত হয়েছে যখন অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসন ও অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য সংস্কার চলছে।
এই সব সংস্কারের জন্য আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করতে কানাডার মতো গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করাকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC