
বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
চুনারুঘাট পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানের আওতায় হাসপাতাল চত্বরের ভেতরে ও বাইরে জমে থাকা সমস্ত ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি, জলাবদ্ধতা দূর করতে ড্রেনগুলোতে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনাও সফলভাবে অপসারণ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের চিকিৎসা পরিবেশ উন্নত রাখা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর ফলে মশার বংশবিস্তার কার্যকরভাবে রোধ করা সম্ভব হবে এবং হাসপাতালে আগত রোগী, তাদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে আসবে।
জনস্বাস্থ্য সুরক্ষায় পৌরসভার এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃর্পক্ষ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC