
রাইজিং কুমিল্লা ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২ জুন) নগরীর ১ নম্বর ওয়ার্ডের মুন্সেফ কোয়ার্টার, মুন্সেফ কোয়ার্টার পশ্চিমপাড়া, সাবেক কাউন্সিলর কিবরিয়া ভাইয়ের গলি, মুন্সেফ কোয়ার্টার মসজিদ রোড, মগবাড়ী চৌমুহনী সড়কের উত্তর পাশ এবং খ্রিস্টান কবরস্থান সড়কে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
একই দিনে ২ নম্বর ওয়ার্ডের তোয়া হাউজিং এলাকা থেকে জেলা রেজিস্টার অফিস, ফৌজদারি চৌমুহনী, মফিজাবাদ কলোনি, ছোটরা পশ্চিমপাড়া, ছোটরা কবরস্থান সড়ক এবং চিড়িয়াখানা সড়কের পূর্ব পাশের এলাকাগুলোতেও মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এছাড়া ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুড়ী শহীদ মিনার এলাকা থেকে শুরু করে সড়কের উভয় পাশ, পিটিআই স্কুল সংলগ্ন এলাকা, এনআরএস (NRS) রোড, এনআরএস রোড ব্লক-১ এবং কালিয়াজুড়ী মুড়াপাড়ায়ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
এর পাশাপাশি চকবাজার আলিয়া মাদ্রাসা ও মসজিদ, সদর হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় এবং সিভিল সার্জনের সরকারি বাসভবন এলাকায়ও বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং কোথাও যেন জমে থাকা পানি না থাকে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC