
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
কুমিল্লার স্থানীয় দৈনিক 'আমাদের কুমিল্লা'-এর কমপিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন শাহ আলম।
তিনি সোমবার (৩ নভেম্বর) দিনগত রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন মঙ্গলবার (৪ নভেম্বর) তাকে তার নিজ গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া পশ্চিম সাহেব নগর মৌলভি বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত শাহ আলম ফেনীর ছাগলনাইয়া পশ্চিম সাহেব নগর মৌলভি বাড়ির মো. বাহার মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন এবং পরবর্তীতে ডেঙ্গুতে আক্রান্ত হন।
মৃত্যুকালে শাহ আলম দুই কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী সন্তান সম্ভবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC