প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১১:২৬ এ.এম ||
প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪, ৩:১০ পিএম
ঠান্ডা আবহাওয়ায় মন জয় করবে এই সুস্বাদু দই বেগুন
লাইফস্টাইল ডেস্ক
বেগুন ভাজা, বেগুনের ভর্তা, ঝোল-ঝোলে বেগুনের তরকারি— বাঙালি এই সব্জি দিয়েও রকমারি পদ বানাতে পছন্দ করেন। বেগুন দিয়ে তৈরি এমনই এক নিরামিষ পদ ‘দই বেগুন’। চলুন জেনে নেই এই সহজ রেসিপিটি।
উপকরণ:
মাঝারি আকারের লম্বাটে বেগুন - ২৫০ গ্রাম
পানি ঝরানো টক দই - ১/৩ কাপ
পেঁয়াজ বেরেস্তা - ১/৪ কাপ
আদাবাটা - ১/২ চা চামচ
রসুনবাটা - ১/২ চা চামচ
লাল মরিচের গুঁড়া - ১ চা চামচ
হলুদগুঁড়া - ১ চা চামচ
ধনেগুঁড়া - ১/২ চা চামচ
জিরাগুঁড়া - ১/২ চা চামচ
গরমমসলার গুঁড়া - ১/২ চা চামচ
কাজুবদাম বাটা - ১ টেবিল চামচ
ফোড়নের জন্য আস্ত জিরা - সামান্য
লবণ - পরিমাণমতো
চিনি - ১/৪ চা চামচ
তেল - প্রয়োজনমতো
কাঁচা মরিচের ফালি - ৪/৫ টি
পানি - পরিমাণমতো
প্রণালী:
বেগুনগুলো ধুয়ে অর্ধেক করে কেটে নিন। অর্ধেক হলুদগুঁড়া, অর্ধেক মরিচগুঁড়া ও লবণ দিয়ে মেখে নিন। তারপর তেলে ভেজে নিন।
ব্লেন্ডারে টক দই, বেরেস্তা এবং কাজুবাদাম ভালো করে ব্লেন্ড করে নিন।
একটি কড়াইতে তেল গরম করে আস্ত জিরার ফোড়ন দিন। বাকি মরিচগুঁড়া, হলুদগুঁড়া, ধনেগুঁড়া, আদাবাটা, রসুনবাটা, জিরাগুঁড়া এবং গরমমসলাগুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। ব্লেন্ড করা বেরেস্তা ও বাদাম দিয়ে আরও কিছুক্ষণ কষান।
অল্প পানি দিন। তেল ওপরে উঠে এলে ভাজা বেগুনগুলো দিয়ে দিন। কাঁচা মরিচ এবং চিনি দিন। বেগুনগুলো উল্টে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।
পরিবেশন:
গরম ভাত, পোলাও, বা পরোটার সাথে পরিবেশন করুন মুখরোচক দই বেগুন।
টিপস:
বেগুন ভেজে তেল ঝরিয়ে নিন।
কাজুবাদাম ভেজে ব্যবহার করলে স্বাদ আরও ভালো হবে।
ঝাল-মিষ্টি ভালোভাবে মেপে ব্যবহার করুন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী