
রাইজিং ডেস্ক
টানা ১১ দিনের ছুটি শেষ হলো। আজ দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
রোববার (২০ অক্টোবর) সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন গণমাধ্যমকে বলেন, সকালে প্রভাতি শাখার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে মাঠে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। অনেকদিন পর স্কুলে এসে শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।
এর আগে সোমবার (১৪ অক্টোবর) খোলে সব অফিস-আদালত, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC