
রাইজিং ডেস্ক
গাজীপুরের টঙ্গীতে এয়ারকন্ডিশন (এসি) মেরামত করার সময় বিস্ফোরণ ঘটেছে। এতে চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিরাশপাড়ার প্যাট্রিওয়েট ইকো অ্যাপারেল এক্সেসরিজ লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক শহীদুল ইসলাম জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে ও জখমের চিহ্ন রয়েছে।
আহতরা হলেন, কারখানার নিরাপত্তাকর্মী সোহাগ (৩৫), এসি মেরামতকারী রবিন (২৮), আলমগীর (৩৪) ও রফিক (৩২)। তাদের মধ্যে রফিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কারখানা সূত্রে জানা যায়, সন্ধ্যায় এয়ার এসি মেরামতের কাজ করছিলেন তিন বৈদ্যুতিক মিস্ত্রি। এ সময় হঠাৎ এসির বাইরের মেশিনটি বিস্ফোরণ হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, একটি কারখানায় এসি বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছে। বাকীদের ঢাকায় প্রাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC