
রাইজিং ডেস্ক
‘গণতন্ত্র রক্ষার তাগিদেই’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সোমবার নিউইয়র্কে ব্রডওয়ে থিয়েটারের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এ কথা জানান ৮০ বছর বয়সী জো বাইডেন।
বাইডেন বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, কারণ-গণতন্ত্র ঝুঁকিতে আছে। ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রে গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর।’
বাইডেন আরও বলেন, তিনি স্বৈরশাসকদের কাছে মাথা নোয়াবেন না। ইউক্রেন ও কোভিড-১৯ সংকটের মতো সমস্যা সমাধানে তার অভিজ্ঞতা সহায়ক হয়েছে বলে মনে করেন বাইডেন।
সূত্র : রয়টার্স
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC