সোমবার ৯ মার্চ, ২০২৬

জেএসসিতে পেয়েছেন ট্যালেন্টপুলে বৃত্তি, হতে চান বিজ্ঞানী

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Received a talent pool scholarship at JSC, wants to become a scientist
জেএসসিতে পেয়েছেন ট্যালেন্টপুলে বৃত্তি, হতে চান বিজ্ঞানী/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহ্পুর কমলাকান্ত গুরুচরন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এস এম আজিজুল হাকিম মিরাজ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন। তার বৃত্তি প্রাপ্তিতে শুভকামনা জানিয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ অন্যান্যরা। তিনি প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরিক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন।

তিনি উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাশারুক গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ আব্দুল কাহহার ( এম এ কাহহার) ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাখী সারোয়ার যমুনা দম্পতি’র প্রথম সন্তান।

এস এম আজিজুল হাকিম মিরাজ উচ্চতর শিক্ষা গ্রহনের মধ্য দিয়ে একজন বিজ্ঞানী হতে চান। উনার বিজ্ঞান চর্চা জীব ও জগতের কল্যানে কাজ করতে চান।

মোহাম্মদ আব্দুল কাহহার বলেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। সে যাতে মানুষের মতো মানুষ হতে পারে।

আরও পড়ুন