
রাইজিং ডেস্ক
বরগুনা জেলার পাথরঘাটায় লোকালয়ে আসা দুইটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (১৬ এপ্রিল) পাথরঘাটা উপজেলা চরদুয়ানী ইউপির বান্দাকাটা এলাকায় জালে পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই এলাকায় কয়েকটি সক্রিয় হরিণ চোরাকারবারি গ্রুপ আছে হয়তো তারাও এই হরিণ দুটি লোকালয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসতে পারে। তাই হরিণ রক্ষায় বন বিভাগের নজরদারি বাড়ানো প্রয়োজন বলে দাবি করেন তারা।
এ বিষয়ে বন বিভাগের জানপাড়া বিশেষ শহল টিমের ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ ওবায়দুল রহমান বলেন, হঠাৎ করে সকালে দুইটি চিত্রা হরিণ খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। মানুষ দেখে হরিণ দুটি ভয়ে দৌড়াদৌড়ি করে। এক পর্যায়ে বেড়িবাঁধের পাশে থাকা জালে একটি হরিণ বেঁধে যায়। কিছুক্ষণ পর অপর হরিণটিও এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে সুন্দরবন একেবারেই কাছাকাছি হওয়ায় হয়তো হরিণ দুটি পানির স্রোতে এসে খাবারের সন্ধানে এই এলাকায় ঢুকে পড়ে। হরিণ দুটি দ্রুতই সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC