
রাইজিং কুমিল্লা ডেস্ক

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে এই পদ দেওয়ার প্রস্তাব করেছে সরকার। দলটি তাদের মনোনীত প্রার্থী নিজেরাই ঠিক করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐক্যমতের ভিত্তিতে ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে সরকার এখন থেকে তা বাস্তবায়ন শুরু করতে চায়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সরাসরি সাক্ষাতে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিরোধী দল যেন তাদের প্রার্থী নির্ধারণ করে এবং স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন—এমনটাই চায় সরকার।
উচ্চকক্ষ গঠন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি এখনো আলোচনা সাপেক্ষ। তবে ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব এখনই দেওয়া সম্ভব হয়েছে। যদিও সাংবিধানিকভাবে চাইলে সরকারি দল স্পিকার ও ডেপুটি স্পিকার—দুই পদই নিতে পারে, তবু জুলাই জাতীয় সনদের অঙ্গীকার অনুযায়ী ডেপুটি স্পিকার একজন বিরোধী দলীয় সদস্য হবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC