
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি লাভ করায় কুমিল্লা নগরীতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ মে) বাদ যোহর নগরীর কান্দিরপাড় জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
এসময় মাওলানা এটিএম আজহারুল ইসলামের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
মাহফিলে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মোসলেহ উদ্দিন, মহানগর জামায়াত ইসলামী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, কামরুজ্জামান সোহেল এবং সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC