
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্যোবিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে তিনি সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যুক্ত হন।
দলীয় সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।
শিক্ষাজীবনে জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC