
রাইজিং কুমিল্লা ডেস্ক

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ডা. শফিকুর রহমান। একইসঙ্গে দলের কেন্দ্রীয় নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন, সেই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানায়, জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ঢাকায় ঈদ উদযাপন করবেন। এছাড়া নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি এবং নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম নিজ নিজ স্থানে ঈদ উদযাপন করবেন।
দলটির তথ্য অনুযায়ী, মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে ঈদ করবেন। অন্যদিকে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লার লাকসাম উপজেলার নিজ এলাকার ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।
এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী গ্রামে ঈদ করবেন।
আরও জানা গেছে, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC