
নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) রাত ৮টা থেকে এই পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০২১ সালে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল ৬ অক্টোবর রাত ৮টায় প্রকাশিত হয়। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info/results অথবা results.nu.ac.bd) পাওয়া যাচ্ছে। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ।
আতাউর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০২১ সালে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল ৬ অক্টোবর রাত ৮টায় প্রকাশিত হয়। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ। মোট ৬৭৬টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের চার বছরের সমন্বিত ফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC