
রাইজিং ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন আজ (২২ জানুয়ারি) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম বর্ষে ভর্তিতে এবারও কোনো পরীক্ষা নেয়া হবে না। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ করে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১০ মার্চ থেকে শুরু হবে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়।
এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC