
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আউটডোর মাঠে গণঅধিকার পরিষদের আগামী শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) মহাসমাবেশ ও প্রার্থী পরিচিতি সভা বানচালের প্রকাশ্য ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এতে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। গণঅধিকার পরিষদের এ সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে ভিপি নুরের সমাবেশে হামলার আহবান করতে দেখা গেছে।
উক্ত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভিপি নুরসহ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের।
অন্যদিকে, স্থানীয় আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত নজরুল ইসলাম নজুকে ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে ট্রাক প্রতীকে প্রতিবাদে জাতীয় পার্টির স্বঘোষিত সংসদ সদস্য প্রার্থী মোয়াজ্জেম হোসেন এ ঘোষণা দেন।
মোয়াজ্জেম হোসেন নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের প্রয়াত জীবন মিয়ার সন্তান। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িয়ে আছেন।










