
রাইজিং ডেস্ক
হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা বিষয়ে সভায় বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামীকাল শনিবার (২০ মে) সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিলক্বদ মাসের চাঁদ দেখা বিষয়ে সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শনিবার বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভাটি ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
এতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর অনুরোধ করা হলো।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC