বুধবার ৪ মার্চ, ২০২৬

জাইকার উদ্যোগে আইনজীবীদের জন্য অ্যাডভান্সড মিডিয়েশন প্রশিক্ষণ

রাইজিং ডেস্ক

জাইকার উদ্যোগে আইনজীবীদের জন্য অ্যাডভান্সড মিডিয়েশন প্রশিক্ষণ
জাইকার উদ্যোগে আইনজীবীদের জন্য অ্যাডভান্সড মিডিয়েশন প্রশিক্ষণ/ ছবি: প্রেস রিলিজ

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আইনপেশাজীবীদের জন্য দুই দিনব্যাপী ‘উন্নত মধ্যস্থতা প্রশিক্ষণ’ আয়োজন করেছে।

২১ ও ২২ ডিসেম্বর জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে (জেএটিআই) অনুষ্ঠিত এই প্রশিক্ষণে ৪০ জন অংশগ্রহণ করেন।

বিশিষ্ট জাপানি মধ্যস্থতা বিশেষজ্ঞ অধ্যাপক মিয়াতাকে মাসাকোর নেতৃত্বে পরিচালিত এই প্রশিক্ষণে পাইলট জেলা নরসিংদী ও কুমিল্লার লিগ্যাল এইড কর্মকর্তা ও আইনজীবীরা অংশ নেন। প্রশিক্ষণে বাস্তব মামলার ভিত্তিতে মক মধ্যস্থতা অনুশীলন এবং উন্নত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

চলতি বছরের এপ্রিলে নরসিংদী ও কুমিল্লায় মামলা-পূর্ব মধ্যস্থতা ব্যবস্থা চালু হওয়ার পর উল্লেখযোগ্য সংখ্যক বিরোধ সফলভাবে নিষ্পত্তি হয়েছে। সাম্প্রতিক আইনি সংশোধনীতে ‘বিশেষ মধ্যস্থতাকারী’ হিসেবে প্রশিক্ষিত আইনজীবী ও অবসরপ্রাপ্ত বিচারকদের যুক্ত করা হয়েছে।

সনদ প্রদান অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব জনাব লিয়াকত আলী মোল্লা বলেন, “বাধ্যতামূলক মধ্যস্থতা শুধু একটি আইনি পরিবর্তন নয়—এটি সবার জন্য সহজলভ্য ও কার্যকরী বিচার নিশ্চিত করার অঙ্গীকার।”

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাংলাদেশে মধ্যস্থতা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং ন্যায়বিচার সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন