
রাইজিং ডেস্ক
কুমিল্লায় গণভোটের আলোকে জনরায় বাস্তবায়ন ও জনগণের ক্ষমতা ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কুমিল্লা মহানগরীতে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমীর মুসলেহ উদ্দীন, নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল, মহানগর শিবির সভাপতি মোহাম্মদ হাসান এবং সেক্রেটারি নাজমুল হোসেন পঞ্চায়েতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচির মাধ্যমে জনরায় বাস্তবায়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে জনসচেতনতা তৈরি করা হয়েছে।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC