
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সামিউল বাছির ছুটি ছাড়াই অফিসে অনুপস্থিত। এতে ভোগান্তিতে পড়েছে সেবাপ্রত্যাশীরা।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সামিউল বাছির।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে গেলে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাছিরের কক্ষটি তালাবদ্ধ দেখা যায়।
এ সময় তার কার্যালয়ের ড্রেসার মোজাম্মেল হক ভুঁইয়া বলেন, আমারে জিগায়েন না স্যার অফিসে আসেনি, আমি অসুস্থ মানুষ। আপনি জিগায়ে নেন।
সরেজমিনে অফিসে গিয়ে আরো দেখা যায়, একজন ড্রেসার, একজন ইন্টার্নির ছাত্র, ২ জন প্রকল্পের লোক অফিসে বসা। অফিসের নিচে অনেক সেবা প্রত্যাশী অবস্থান করছে, কোন ডাক্তার, উপ-সহকারী না থাকায় ইন্টার্নি করতে আসা আদিত্য মল্লিক যাদু নামে এক ছাত্র পশুর চিকিৎসা দিচ্ছে।
আসাদ নামের এক সেবা প্রত্যাশী বলেন, আমি গরুর চিকিৎসার জন্য ডাক্তারের অপেক্ষায় আছি, অফিসের লোক বললো ডাক্তার আসবে তাই বসে আছি।
এ বিষয়ে জানতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সামিউল বাছিরের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমি বাহিরে আছি, ছুটিতে আছি।
ছুটির বিষয় ব্রাহ্মণবাড়িয়া প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, উনি আমার কাছে কোন ছুটি আবেদন করে নি। তবে বিষয়টি নিয়ে আমি উনার সাথে কথা বলবো।
নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন বলেন, সবাইকে নিয়মিত অফিস করার জন্য ইতিপূর্বেই বলা হয়েছে। তার অফিসে অনুপস্থিতির বিষয়টি আমার জানা নেই। তিনি আমার কাছে কোন ছুটির আবেদন করেনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC