
মিরাজুল ইসলাম ভূঁইয়া (সানি), প্রতিনিধি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট
“একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির এক অংশে অংশ নিয়ে বৃক্ষরোপণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামা রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী এবং কুমিল্লা পলিটেকনিক শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
আয়োজকরা বলেন, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC