
শেখ সজীব আহমেদ
দেশে কথা ভাবলে আমার
আসে চোখে জল,
বুকটা ফেটে কান্না আসে
হারাই মনোবল!
একের পর এক অপকর্ম
দেশে চলছে খুব,
প্রতিবাদ নেই কোন ওরে
সবাই কেন চুপ?
স্বাধীন দেশে স্বাধীনতা
পাই না করে খোঁজ,
চলছে দেশে অতি ধর্ষণ,
খুন-খারাবি রোজ!
দেশে আইন আছে আইনের
সঠিক প্রয়োগ নাই;
অন্যায়কারী অন্যায় করে
ছাড় পেয়ে যায় তাই।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC