
রাইজিং ডেস্ক
রবি আজিয়াটা পিএলসি (রবি)-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২১ এপ্রিল, ২০২৫) অনুষ্ঠানে রবি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই, পর্ষদ সদস্য বিবেক সুদ, নিক রিজাল কামিল, নাসির উদ্দিন আহমেদ, রবি’র ভারপ্রাপ্ত সিইও এম. রিয়াজ রশিদ, কোম্পানি সচিব ও চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম উপস্থিত ছিলেন।
রবি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই বলেন, “সার্বিক কারণে ২০২৪ সালটি ছিল আমাদের জন্য চ্যালেঞ্জিং একটি বছর। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে রবি আর্থিক ক্ষেত্রে যে সাফল্য দেখিয়েছে তাতে আমি আনন্দিত। সময়োপযোগী ব্যয় ব্যবস্থাপনার কল্যাণে আমরা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পেরেছি। বছরজুড়ে নেটওয়ার্কে বিনিয়োগ করেছি আমরা, যা আমাদের প্রতি গ্রাহকদের আস্থাকে আরো দৃঢ় করেছে।
তিনি আরও বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের বিশ্বমানের ও মানসম্মত প্রযুক্তি সেবা দিতে প্রস্তুত রবি। একটি টেককো হিসেবে রবি বরাবরের মতো গ্রাহক ও সমাজের অগ্রগতিতে অবদান রাখতে পারবে বলে আমার বিশ্বাস। কর্পোরেট সুশাসনের প্রতি আমরা আপোসহীন। এই সুশাসনকে পুঁজি করে দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে ভূমিকা রাখতে প্রস্তুত রবি।”
২০২৪ সালে রবি’র শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.৫০ টাকা। এ সময়ে বিনিয়োগকারীদের জন্য কোম্পানি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC