
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ নভেম্বর) রাতে চৌদ্দগ্রাম থানাধীন কালিকাপুর চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের নালঘর রাস্তার উপর চেকপোস্ট করে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. রুবেল। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সমেশপুর গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC