শুক্রবার ১৩ মার্চ, ২০২৬

চৌদ্দগ্রামে বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্যে মানচিহ্ন ব্যবহার, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

রাইজিং ডেস্ক

চৌদ্দগ্রামে বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্যে মানচিহ্ন ব্যবহার, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
চৌদ্দগ্রামে বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্যে মানচিহ্ন ব্যবহার, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা/ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া পণ্যে মানচিহ্ন ব্যবহার করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসন, চৌদ্দগ্রাম এবং বিএসটিআই জেলা কার্যালয়, কুমিল্লার যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত টিপানী এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই “চাটনি” (ব্র্যান্ড: টিপানী) পণ্যে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছে।

এ অপরাধে বিএসটিআই আইন–২০১৮ এর ১৫/২৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল আমিন-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম শাকিল।

এছাড়া অভিযানে অংশ নেন ফিল্ড অফিসার আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক এস. এম. শাকিল ইউসুফ এবং পরিদর্শক মো. শামস তাবরেজ।

জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন