
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া এলাকায় একটি কালভার্টের সম্মুখভাগ মাটি দিয়ে ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগের সত্যতা পেয়েছে প্রশাসন।
শনিবার (৮ আগস্ট) বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় স্থানীয় ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসীর অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
পরিদর্শনকালে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি আগামী ১১ আগস্টের মধ্যে কালভার্টের সম্মুখভাগে সৃষ্ট প্রতিবন্ধকতা সরিয়ে পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার অঙ্গীকার করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ধারার আওতায় বিষয়টি বিবেচনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে অঙ্গীকার অনুযায়ী প্রতিবন্ধকতা অপসারণ করা না হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষক ও এলাকাবাসী দ্রুত কালভার্টের পানি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হলে কৃষিজমিতে জলাবদ্ধতার ঝুঁকি কমবে বলে আশা করছেন তারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC