
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) তাঁর চিকিৎসা গ্রহণের কথা রয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে একই হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ড. খন্দকার মারুফ হোসেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি এ তথ্য জানান।
এদিকে, সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতা ও নিরাপদ যাত্রা কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করুন—এমন প্রত্যাশা সবার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC