
রাবেয়া বেগম মিম

চিংড়ি মাছ একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। এটি দিয়ে নানা রকমের মজাদার খাবার তৈরি করা যায়। ছুটির দিনের নাস্তায় চিংড়ির কাবাব একটি দারুণ আইটেম। এটি তৈরি করাও খুব সহজ।
চিংড়ির কাবাব তৈরির উপকরণ:
প্রণালী:
১। প্রথমে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিন। তারপরে একটি পাএ নিন। তাতে পানি দিয়ে ডাল ও একটু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিন। তারপর তাতে চিংড়ি মাছেরগুলো দিন।
২। এতে সকল মসলার গুঁড়া দিয়ে দিন। এবং আদা রসুন বাটা দিয়ে নাড়া দিয়ে দিন। তারপর পানি শুকিয়ে গেলে নামিয়ে দিন। এটি একটু ঠান্ডা করে তাতে সেদ্ধ আলু, পেঁয়াজ বেরেস্তা, মরচি কুচি, ধনিয়াপাতা কুচি, লেবু রস ও একটু ময়দা অথবা চালের গুড়ো দিয়ে মিশিয়ে নিন ভালোভাবে।
৩। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে গোল গোল কাবাব আকার বানিয়ে নিন। পরিবেশনের আগে প্যানে তেল দিয়ে কাবাবগুলো একটি একটি করে ফেটানো ডিমে চুবিয়ে গরম তেলে বাদামি করে ভেজে নিন। এবার পছন্দের সস দিয়ে অথবা পোলাও দিয়ে চিংড়ির কাবাব খেতে খেতে জমিয়ে নিতে পারেন আড্ডার আসর।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC