
রাইজিং স্পোর্টস
ফুটবল বিশ্বকাপের আগেই সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম ঘোষণা করেছে জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। তাদের সর্বশেষ সিমুলেশন অনুযায়ী, ২০২৬ সালের বিশ্বকাপের শিরোপা জিততে যাচ্ছে স্পেন।
নিজেদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইএ স্পোর্টস জানিয়েছে, তারা টানা চারটি বিশ্বকাপের ফলাফল সঠিকভাবে পূর্বাভাস দিতে সক্ষম হয়েছে। এবারও উন্নত সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ চালিয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে স্পেনের নাম সামনে এনেছে প্রতিষ্ঠানটি।
ইএ স্পোর্টসের সিমুলেশনে খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরম্যান্স, দলের বর্তমান ফর্ম, কৌশলগত পরিকল্পনা এবং বিভিন্ন পরিসংখ্যানগত তথ্য বিবেচনায় নেওয়া হয়। এসব তথ্য বিশ্লেষণের ভিত্তিতেই তাদের বিশ্বকাপ পূর্বাভাস তৈরি করা হয়।
এর আগে ২০১০ সালের বিশ্বকাপে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে v এবং ২০২২ সালে v চ্যাম্পিয়ন হবে বলে পূর্বাভাস দিয়েছিল ইএ স্পোর্টস। আশ্চর্যজনকভাবে চারটি আসরেই তাদের পূর্বাভাস বাস্তবে মিলেছে।
এবারের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই আসরে। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ জুলাই।
এখন দেখার বিষয়, আগের চার আসরের মতো এবারও ইএ স্পোর্টসের পূর্বাভাস বাস্তবে রূপ নেয় কি না। স্পেন কি সত্যিই বিশ্বকাপের মুকুট পুনরুদ্ধার করতে পারে, নাকি মাঠের লড়াইয়ে বদলে যাবে সব হিসাব-নিকাশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC