শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

চান্দিনা উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ওসমান গনি, চান্দিনা, প্রতিনিধি

Rising Cumilla -Chandina Upazila celebrates 54th National Cooperative Day
চান্দিনা উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন/ছবি: প্রতিনিধি

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।

উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর।

অনুষ্ঠানে বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও সামাজিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন- সমবায় আন্দোলনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী স্বাবলম্বী হতে পারে, যা জাতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে সফল সমবায়ী প্রতিষ্ঠান হিসেবে উপজেলার ৫টি প্রতিষ্ঠান ও একজন শ্রেষ্ঠ সবমায়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাঁচটি শ্রেষ্ঠ সমবায় সমিতি হলো- উপজেলা সদরের মেঘনির সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, চান্দিনা অগ্রনী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, চান্দিনা পশ্চিম ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি, মাধাইয়া প্রাইম শ্রমজীবী সমবায় সমিতি ও ধেরেরা জনসেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। এছাড়া শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন রিশা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর সভাপতি সজিব ঘোষ।

দিগন্ত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় সমবায়ীদের মধ্যে বক্তৃতা করেন দিয়া বহুমুখী সমবায় সমিতি লি: এর সম্পাদক নাছরিন আক্তার, ধেরেরা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লি: এর সভাপতি মাও. মফিজুল ইসলাম, অম্বরপুর শাপলা শ্রমজীবী সমবায় সমিতি লি: এর সভাপতি ফারুক হোসেন, চান্দিনা অগ্রনী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর সভাপতি পারভেজ রানা প্রমুখ।

আরও পড়ুন