শনিবার ১৩ জুন, ২০২৬

চান্দিনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

চান্দিনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত
চান্দিনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর আয়োজনে উপজেলা হলরুমে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সকালে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইনজারুল হক।

এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাছান, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল।

প্রদর্শনীতে উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।

প্রতিযোগিতায় কেরনখাল স্কুল অ্যান্ড কলেজ প্রথম, চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় এবং মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন