
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে ১৬০ জন রোগী চিকিৎসাসেবা পেয়েছেন। তাঁদের মধ্যে ৪১ জনের চোখের অস্ত্রোপচার বিনামূল্যে করা হবে।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার মাইজখার ইউনিয়নের আলীকামোড়া বাজারে আলীকামোড়া আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে এ শিবির অনুষ্ঠিত হয়। এ সময় রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
সংগঠনের সদস্য ইকবাল হোসেন বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাহফিল আয়োজন এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোও সংগঠনটির কার্যক্রমের অংশ।
এ সময় সংগঠনের সদস্য মেহেদী হাসান, আহমেদ রেজা, শহিদ উল্লাহ, মোহাম্মদ, রুবেল হোসেন, আল আমিন ও কাউসার আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC