
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নিতে আনন্দ শোভাযাত্রা বের করেছে চান্দিনা উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৪ এপ্রিল) সকালে মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে মাধাইয়া-নবাবপুর সড়কের মহিচাইল এলাকায় প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয়।
পরে মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান একেএম শামছুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, চান্দিনা উপজেলা গগনতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আঁহমেদ ভুইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. সাখাওয়াত হোসেন সাক্কু, উপজেলা গণতান্ত্রিক কৃষকদল সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব এলাহী।
এসময় উপস্থিত ছিলেন- মহিচাইল ইউনিয়ন এলডিপি সহ-সভাপতি কামরুল হাসান ভূইয়া, মুশু মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক হুমায়ুন মুহুরি, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি প্রভাষক ফারুক আল মামুন, গণতান্ত্রিক যুবদল নেতা প্রভাষক সোহেল খাঁন, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আশিষ বিশ^াস, সহ-সভাপতি আল আমিন, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক ছাত্রদল সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, গণতান্ত্রিক ছাত্রদল নেতা শরীফুল ইসলাম, সুমন, বশির, ছাত্তার প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC