
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
চান্দিনা থানা পুলিশের সাম্প্রতিক এক বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে পর্নোগ্রাফি তৈরি ও যৌন পীড়নকারী থেকে শুরু করে পরোয়ানাভুক্ত আসামি ও পেশাদার চোরও রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মহিচাইল এলাকার মো: রুবেল ও মো: জামালকে পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ এবং এর মাধ্যমে ভীতি প্রদর্শনসহ যৌন পীড়নের অভিযোগে আটক করা হয়।
এছাড়াও আদালতের পরোয়ানাভুক্ত (সিআর ওয়ারেন্ট) ছয়জন আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যারা হলেন— গল্লাই এলাকার মো: কাওসার, কবির হোসেন, মো: সোহাগ ও মো: রাব্বি; বেলাশ্বর এলাকার মো: রনি এবং দোতলা এলাকার মো: ইদ্রিস। অভিযানে পানিপাড়া গ্রাম থেকে হাবিবুর রহমান নামে এক পেশাদার চোরকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অন্যদিকে, পুলিশ আইনের ৩৪ ধারায় মো: সুলাইমান নামের আরও একজনকে আটক করা হয়েছে।
অভিযান শেষে গ্রেফতারকৃত এই ১০ জন আসামিকে আজ ০৮ মে ২০২৬ তারিখে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এমন বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC